, , ,

তালায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী আহত : দোকান মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি

আরো খবর

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :
‎
‎সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় ডুমুরিয়ার খরর্ণীয়া  অঞ্চলের রবিউল ইসলাম নামে এক যুবক আহত হয়ছে এবং রাস্তায় পাশে এক দোকানীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তালা উপজেলার দঃনলতা গ্রামের পাইকগাছা- খুলনা সড়কে এই দূর্ঘটনা ঘটে। যার গাড়ি নং ঢাকা মেট্রো-ঠ, ১৩-২৩৮৭।
‎

প্রতক্ষদর্শীরা জানান, পাইকগাছা উপজেলা মৎস‍্য কর্মকর্তা মোঃ সৈকত মল্লিক তার নিজের ব‍্যবহৃত সরকারি গাড়ি ( ঢাকা মেট্রো-ঠ, ১৩-২৩৮৭) নিয়ে খুলনায় জরুরি মিটিংয়ে যাচ্ছিল। পথিমধ‍্যে দঃনলতা নামক স্থানে পৌছলে পাইকগাছাগামী মটরসাইকেলটি মৎস‍্য কর্মকর্তার গাড়িতে ধাক্কা খায়। তখন মটরসাইকেল আরোহী কে বাচাতে সরকারি পাজোরো গাড়িটি বামে চাপিয়ে দঃনলতা গ্রামের মৃত মুনছুর আলী সরদারের ছেলে হাসানুর সরদারের দোকানের ভিতরে গাড়ি চালক চালিয়ে দেয়। এসময় হাসানুরের দোকানে থাকা একটি ফ্রিজ, চেয়ার, টেবিল ও মালামালসহ দোকানের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। এতে গরীব অসহায় হাসানুর তার একমাএ আয়ের উৎস চায়ের দোকান টি ভেঙ্গে যাওয়ায় ও মালামাল ক্ষতি হওয়ায় একেবারে ভেঙ্গে পড়েছে বলে স্থানিয়রা জানান।
‎এব‍্যপারে দোকান মালিক হাসানুর জানায়, আমার একমাত্র আয়ের উৎস এই চায়ের দোকান। তা একেবারে ভেঙ্গে চুরমার হয়েগেছে একন আমার ছেলে মেয়েদের কি খাইয়ে বাছিয়ে রাখব। আমার তো আর কোন উপায় নেই। আমি এর সুষ্ঠ বিচার চাই।
‎

পাইকগাছা মৎস‍্য অফিসের সি এস ও ডাক্তার আজাহার আলী বলেন, এগাড়িতে আমি ছিলাম মৎস‍্য কর্মকর্তা সৈকত স‍াহেব ছিলেন না। ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, চায়ের দোকানের ক্ষতি হয়েছে আমি আগামী বুধবার আমার অফিসে আসতে বলছি যে একটা ব‍্যবস্থা করবো।
‎এব‍্যপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।
‎
‎
‎

আরো পড়ুন

সর্বশেষ