, , ,

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম কুরাইশা আক্তার। সে ওই গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুটি বাড়ির উঠানে একা খেলা করছিল। সবার অলক্ষ্যে সে পাশের পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে বাড়িতে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারে চলছে আহাজারি।

আরো পড়ুন

সর্বশেষ