, , ,

কেশবপুরে ঘেরের পাড় থেকে অজ্ঞাত নারী পুরুষের লাশ উদ্ধার

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর- ব্রাহ্মণডাঙ্গা এলাকার সিরাজ গাজীর মৎস্য ঘেরের পাশের ডোবা নালা অজ্ঞাত ২জন নারী ও পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ।

রাত্রি ৮টার পর পথচারীদের দেয়া সংবাদে পুলিশ ও স্থানীয় সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুলের তথ্য সূত্রে অজ্ঞাত প্রায় ৪০ ও ৩৫ বছরের একই স্থানে ২টি মৃত দেহ পড়ে আছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশগুলি উদ্ধার করে বলে কেশবপুর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান জানান। এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে দশটায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। জোড়া লাশ উদ্ধারের ঘটনায় কেশবপুরের সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়েছে #

আরো পড়ুন

সর্বশেষ