, , ,

কেশবপুরে ছাত্রলীগ নেতা সাবেক কাউন্সিলর কবিরসহ আটক -৪

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাবেক কাউন্সিলর জি এম কবির সহ চারজন কে আটক করেছে পুলিশ। শনিবার সকালে আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃতরা হলো কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বায়শা গ্রামের মোঃ দবির উদ্দিন এর ছেলে জি এম কবির হোসেন, গোবিন্দপুর গ্রামের নুর ইসলাম, শরসকাঠি গ্রামের আব্দুল হান্নান ও গৌরীঘোনা গ্রামের আবু সাঈদ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, সাবেক কাউন্সিলর জিএম কবির নাশকতা মামলার আসামি, অন্য তিন জন গ্রেফতারি পরোয়ানায় আটক।  শনিবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ