, , ,

কেশবপুরে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে শ্রীগঞ্জ পুরাতন ব্রিজের মাথায় নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীগঞ্জ পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘক্ষণ ধরে অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি করছিলেন। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার।

পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই করে দেখা যায়, বিক্রির জন্য রাখা মাংসগুলো মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সাংবাদিকদের জানান জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও পচা খাবার বিক্রির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযান চলাকালীন সময় জব্দকৃত পচা মাংসগুলো ধ্বংস করা হয়েছে এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে তারা স্বাস্থ্যবিধি মেনে সতেজ পণ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন

সর্বশেষ