কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিতে বিএনপি কার্যালয় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।
এছাড়া বক্তব্য রাখেন কেশবপুর শিক্ষক -কর্মচারী ঐক্য জোট নেতা মাওলানা শরিফুল ইসলাম, আতাউর রহমান, মনিরুজ্জামান মনি, আবু তাহের, শিহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, রবিউল আলম, নুরুন্নাহার নূরী, আব্দুর রউফ প্রমুখ।
