ভ্রাম্যমান প্রতিনিধি: জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যশোরে সচেতনতামূলক কার্যক্রম ও মনিটরিং জোরদার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএ যশোর সার্কেলের উদ্যোগে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ড্রপডাউন ব্যানার টানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিবহন কাউন্টারে ভাড়ার তালিকা সরবরাহ এবং যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা, পরিবহনসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নির্ধারিত ভাড়ার তালিকা সম্পর্কে যাত্রীদের অবহিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ, পুলিশ বিভাগ, পৌরসভা, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম কেন্দ্রীয় বাস টার্মিনালে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্টদের সমন্বয়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যশোর সার্কেল।
