ভ্রাম্যমান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে এ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহরের প্রেসক্লাব মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও সিংহঝুলীর সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী।
কেন্দ্রীয় ছাত্রদল নেতা চঞ্চল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এছাড়াও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি, চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, ইতালি লিবর্ন জেলা বিএনপির সাবেক সভাপতি আফিল উদ্দিন দফাদার, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, নারায়নপুর ইউনিয়ন বিএনপি নেতা সেলিম রেজা, পাশাপোল ইউনিয়ন যুবনেতা জসিম উদ্দীন সরকার, পাতিবিলা ইউনিয়ন যুবনেতা সুমন রেজা, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাকিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাব মোড় থেকে এক আনন্দ র্যালি বের হয়। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
