, , ,

যশোর নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আরো খবর

একাত্তর ডেস্ক:যশোর নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। উল্লেখযোগ্য ছিল আলোচনা সভা দোয়া মাহফিল ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

যশোর: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলার কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সমাধিতে গার্ড অব অনার প্রদান করেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক‍্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর। নুর মোহাম্মদ শেখের পরিবারের সদস‍্য মেয়ে হাসিনা খাতুন, পোতা ছেলে নিয়ামুল ইসলাম, নাতি তাহরা খাতুন সহ স্থানীয় ব‍্যক্তিবর্গ এবং গনমাধ‍্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ

উল্লেখ্য, ১৯৩৬ সালের ৮ অক্টোবর নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেসা। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) সৈনিক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।

নড়াইল:
নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এঁর ৫৫তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূও মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে কুরআনখানি, শোভাযাত্রা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম¥দ শেখের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান (সশস্ত্র সালাম), আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে অনুষ্ঠিত হয় কুরআনখানি। বেলা সাড়ে ১০ টায় একটি শোভাযাত্রা বের হয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এঁর গ্রামের বাড়ি নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিসৌধে পৌঁছায়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এঁর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, জেলা ক্রীড়া সংস্থা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন সংগঠন। এসময় পুলিশ বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।

দূপুরে নড়াইল নূর মোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীর, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাব্বুুর রশিদ লাবলু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ