নিজস্বপ্রতিনিধি
যশোরের চৌগাছার বীর মুক্তিযোদ্ধা আসকার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না এলাহী রাজেউন) রোববার ভোর রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এদিন বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে গার্ড অব অনার দিয়ে রাস্টীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি গদাধরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
