বেনাপোল প্রতিনিধি
টানা তিনদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে আমদানি রফতানি বানিজ্য। ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।পুরোদমে চলছে পন্যলোড আনলোড।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান,প্রতিবেশী দেশ ভারতের বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন উপলক্ষে রবিবার ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্যের পণ্য পরিবহন বন্ধ ছিল।
সোমবার সকাল থেকে পুরোদমে শুরু হয়ে আমদানি রফতানি বানিজ্যে। ছুটির ক্ষতি পুশিয়ে নিতে রাতদিন কাজ চলবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। #
