, , ,

দেবহাটায় পিচের রাস্তায় ভাঙ্গন জনচলাচল বিঘ্নিত

আরো খবর

নাসির উদ্দীন দেবহাটা: দেবহাটার শাহজাহানপুরে পিচের রাস্তায় ভয়াবহ ভাঙ্গন। ঘটনাটি ঘটেছে পারুলিয়া ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে জলিল বিশ্বাসের ঘের এলাকায়। সখিপুর বাজার হতে কোমরপুর অভিমুখী একমাত্র পিচের রাস্তা যেখানে প্রতিদিন হাজারো মানুষের চলাচল।

 

এলাকা বাঁশির অভিযোগ দীর্ঘদিন যাবৎ ঘের মালিকেরা সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করে ঐ এলাকায় ঘেরকরে আসছে। ঘের মালিকেরা সরকারি পিচের রাস্তাটি তাদের ঘেরের রাস্তা বানিয়ে ঘের ব্যবসা করে আসছে। যদি তারা ঘেরের জন্য আলাদা করে আউট ড্রেন তৈরি করে রাস্তা নির্মান করতো তাহলে আজ এই ক্ষতি জনগণেকে দেখতে হতনা।

 

কিছু অসাধু ঘের ব্যবসায়ী নিজেদের স্বার্থ চরিতার্থের লক্ষে সরকারি রাস্তা ব্যবহার করে ঘেরের রাস্তা বানিয়েছে। যাহার কারনে বর্ষামৌসুমে সরকারি পিচের রাস্তা ঘেরের লোনাপানিতে নিমজ্জিত।
প্রশাসনের দ্রুত আইনি ব্যবস্তা নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন

সর্বশেষ