নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের ঐতিহ্যবাহী বাধাঁঘাট সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা
মন্দির প্রাঙ্গনে “শ্রী শ্রী রাধাঁ-গোবিন্দ বিগ্রহ ও জলেশ্বর মহাদেব” এর
১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মন্দির চত্বরে শুক্রবার দিনব্যাপী
বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় একটি র্যালী শ্রী শ্রী
সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পূঁজা
অর্চনা শেষে প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায়
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, হিন্দু ধর্মীয়
কল্যাণ ট্রাস্টের এর সহকারি পরিচালক দেবাশীষ বাইন, জেলা আওয়ামী লীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, পৌর কাউন্সিলর শরফুল আলম
লিটু, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক
কুমার কুন্ডু, বাধাঁঘাট সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির
সভাপতি শিশির কুমার বৈরাগী, কার্যকরী সভাপতি অসীম কাপুড়িয়া,
সাধারণ সম্পাদক নিলাংশু শেখর নিপু, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ নড়াইল
সদর উপজেলা শাখার সভাপতি নিখিল সরকার, সদর উপজেলা ছত্রলীগের সাধারণ
সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
