, , ,

নড়াইলে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় ছিয়াম শেখ (৯) নামে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন লিনা বেগম নামে এক প্রধান শিক্ষক। লিনা বেগম কালিয়া উপজেলার বেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেন্দা গ্রামের পিনু বিশ্বাসের স্ত্রী।

 

শিক্ষার্থী ছিয়াম শেখ ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং বেন্দারচর গ্রামের কামাল শেখের ছেলে। ছিয়াম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত ১৩ আগস্ট দুপুরের এ ঘটনা ঘটে। ১৪ আগস্ট ঘটনা উল্লেখে কালিয়া থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা কামাল শেখ।

 

ওই শিক্ষার্থীর পিতা অভিযোগে উল্লেখ করেন, ‘রাজনৈতিক বিষয় নিয়ে আমার সাথে প‚র্ব শত্রæতা রয়েছে এবং ওই শিক্ষক অনেকদিন ধরে আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। গত ১৩ আগস্ট দুপুরের দিকে ছুটির কিছুক্ষণ প‚র্বে আমার ছেলের সাথে তার ক্লাসে থাকা কিছু সহপাঠিদের সাথে কথা কাটাকাটি হয়।

 

পরবর্তীতে কয়েকজন সহপাঠি আমার ছেলেকে ধরে নিয়ে প্রধান শিক্ষক লিনা বেগমের কাছে নিয়ে যায়। সহপাঠিদের সাথে আমার ছেলের কথার কাটাকাটির ঘটনাটির প্রকৃত কারন উদঘাটন না করে এবং আমার ছেলের কথার কোন তোয়াক্কা না করে আমার সাথে পুর্বশত্রুতার জেরে আমার ছেলেকে বেদম মারধর করে। মারধরের এক পর্যায়ে আমার ছেলেকে হত্যা করার জন্য মাথায় গুরুতর আঘাত করেন। এতে আমার ছেলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ আগস্ট তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছিয়াম এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে।’

 

শিক্ষার্থীর পিতা কামাল শেখ রবিবার সকালে বলেন, আমার ছেলের শারিরীক অবস্থা এখনও অনেক খারাপ। এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গত ১৪ আগস্ট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান ।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন (রবিবার সকালে) বলেন, থানায় এমন কোন অভিযোগ আছে কিনা খোঁজ নিয়ে জানাচ্ছি।

 

আরো পড়ুন

সর্বশেষ