, , ,

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল ইসলাম বাবু (৩১)। তিনি সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতরা হলেন, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও গ্রামের আকাশ খান (২১)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা যায়, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দু’টি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিলো। এসময় লোহাগড়া (অপরদিক) থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা (সদর) হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল হাইওয়ে পুলিশের ওসি মো. সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে। পিকআপের নিহত হেলপারের মৃতদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ