, , ,

নড়াইলে ৮ দফা দাবিতে হিন্দুদের বিক্ষোভ মিছিল

আরো খবর

 নড়াইল প্রতিনিধি:দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলা, ভাংচুর, বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট- অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নড়াইলে ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকালে ‘নড়াইল জেলা সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজ’ এর আয়োজনে  নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জড়ো হতে থাকেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিতে দিতে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে একটি ভিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ করে।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পর্ষদ ও স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ