নিজস্ব প্রতিবেদক: যশোর নড়াইল ও বাঘারপাড়া সড়কে অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে যশোর জেলা পরিহন সংস্থা শ্রমিক ইউনিয়ন। আগামী ২৮ জুন থেকে এই কর্মবিরতি পালন করা হবে। জেলা পরিহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় নড়াইল ও বাঘারপাড়া বাস স্ট্যান্ডে বড় বড় গর্ত সৃস্টি হয়েছে। যার কারণে গাড়ি পার্কং করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তারা খুলনা-নড়াইল হাইওয়ে গাড়ি পার্কং করতে বাধ্য হচ্ছে। ফলে ব্যস্ততম ওই সড়কে ব্যাপক যানজটের সৃস্টি হচ্ছে। পৌর কর্তৃপক্ষকে বার বার বলা হলেও সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে উল্লেখিত বাস স্ট্যান্ড সংস্কারে দাবিতে কর্মবিরতির ঘোষনা দেয়া হয়েছে।
