, , ,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত তথ্য

আরো খবর

গত ৪/৯/২৬ দৈনিক সকালের বার্তাসহ কয়েকটি পত্রিকায় ডুমুরিয়ায় দুইটি আড়ৎ নির্মাণে চরম দুর্নীতির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।

একটি স্বার্থান্বেসী মহল ডুমুরিয়া উপজেলার অত্যন্ত সৎ ও ন্যায়নীতি পরায়ণ দায়িত্বশীল সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান সাহেব এবং সংশ্লিষ্ট ঠিকাদার সহ উক্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের নিকট থেকে অবৈধ ভাবে ব্যক্তিস্বার্থ হাছিল করতে না পেরে সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারসহ এতদসংক্রান্ত কর্মকর্তাদের ব্যক্তিগত সামাজিক ও পেশাগত দায়িত্বের সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে এ ধরনের মিথ্যা বস্তুনিষ্ঠহীন গুজব সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে।

প্রকৃত তথ্য হচ্ছে ডুমুরিয়ায় দুইটি মৎস্য আড়ৎ নির্মাণে শতভাগ সরকারি বিধি মোতাবেক সিডিউল অনুযায়ী প্রাক্কলিত ব্যয়ের ক্ষেত্রে সততা ও স্বচ্ছতার সঙ্গে সফল ভাবে কাজ সম্পন্ন হয়েছে। প্রাক্কলিত আয়ন ব্যয়ন এর ক্ষেত্রে যথাযথ সিডিউল ও নিয়ম অনুসরণ পূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ কাজের কঠোর মনিটরিং ও তদারকি করে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ডুমুরিয়ার দুইটি আড়ৎ নির্মাণ কাজের ব্যাপারে একটি টাকাও নয়-ছয়, দুর্নীতি কিংবা আত্মসাতের প্রশ্নই আসে না। কাজের গুণগত মানের ক্ষেত্রে সিডিউল ও নিয়মকানুন শতভাগ বজায় রেখে উপকারভোগীদের স্বার্থ অগ্রাধিকার ভিত্তিতে সততা ও স্বচ্ছতা বজায় রেখে আড়ৎ নির্মাণ, অভয়াশ্রম, বিলনার্সারী, অফিস মেরামত ও প্রদর্শনী খামার নির্মাণে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। পত্রিকায় প্রকাশিত সংবাদের বিন্দুমাত্র সত্যতা নেই।

বিধায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রকাশিত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা
ও সহকর্মীবৃন্দ, সংশ্লিষ্ট ঠিকাদারসহ এলাকার মৎস্যজীবিগণ, ডুমুরিয়া, খুলনা।

আরো পড়ুন

সর্বশেষ