, , ,

যশোরে সুজনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
গত ৩১ শে আগষ্ট যশোর প্রেসক্লাবে সুজনের অভিযোগ ২ শতক জমি যার মুল্য ১০ লক্ষ টাকা কিন্তু জোর পুর্বক সেই জমি মাত্র ১.৫০ লক্ষ টাকায় লিখে নেওয়ার অভিযোগ সংক্রান্ত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বি, এম, এলোম হোসেন (রানা) শনিবার প্রেসক্লাব যশোরে লিখিত বক্ত্যবে তিনি জানান এই বক্তব্যটি সর্ম্পুন মিথ্যা এবং মনগড়া।

তার কারন এই জমির ক্রয় বিক্রয়ের বায়নানামা সম্পন্ন হয় যশোর থানায় বসে গত ২৭/০১/২০২৫ ইং তারিখে ১.৫০ শতক জমি ১ লক্ষ ৬০ হাজার টাকা মুল্যে ৬০ হাজার টাকা বায়না হিসাবে প্রদান করে এবং বাকি ১ লক্ষ টাকা প্রদানের শর্তে চুক্তিনামা হয়। কিন্তু জমির কাগজ পত্র সংশোধন হওয়ার পরও সুজন জমি রেজিষ্ট্রী করে দিতে গড়িমসি করে।

অনেকবার ঘুরানোর পরও জমি রেজিষ্ট্রী করে না দেওয়ায় জমির ক্রেতা মোঃ মিলন হোসেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের স্মরনাপন্ন হয় এবং সে মোতাবেক আমি মোঃ এলাম হোসেন রানা সহ-সভাপতি ১২ নং ফতেপুর ইউনিয়ন বি এন পি এবং রবিউল ইসলাম সাধারন সম্পাদক ১২ নং ফতেপুর ইউনিয়ন বি এন পি াামাদের দারস্ত হয়।

এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বায়না পত্রের স্বাক্ষীগনের উপস্থিতিতে পারিবারিক সালিশ হয়, কিন্তু সুজন সেই সালিশ প্রত্যাখান করে। এবং আবারো জমি লিখে দিতে গড়িমসি করে এবং াতিরিক্ত ৫০ হাজার টাকা দাবী করে। তখন প্রতিবেশী বা তাদের বংশীয় লোকজন সুজনের উপরে ক্ষিপ্ত হয় এবং উওেজিত হয়ে পড়ে।
এমতাবস্থায় আমি এলোম হোসেন রানা বি এন পির ১২ নং ফতেপুর ইউনিয়নের সহ সভাপতি পরিস্থিতি স্বাভাবিক ও যে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটার জন্য দুপক্ষকে শান্ত করি। পরিস্থিতি স্বাভাবিক হলে উক্ত দাগের ২ শতক জমি থেকে ০১.৫০ শতক জমি ০৬/০৫/২০২৬ ইং তারিখে ২ লক্ষ টাকা মুল্যে রেজিষ্ট্রী করে দেয়েএবং বাকি ০০.৫০ শতক জমি অন্য শরীকগনের নামে থেকে যায়।

যার প্রকৃত অংশীদার মৃত শহর আলীর বিধবা স্ত্রী ও ওয়ারেশগনকে সুজন অত্যাচার করে এবং তাদেরকে তাদের বশত ভিটার থেকে তাড়িয়ে দেয়। ও তাদের প্রাপ্ত জমি বুঝিয়ে না দিয়ে উল্টা হুমকি ধামকি দেয় এবং তাদের ফাকি দিয়ে তাদের একাধিক দাগের বন্টন বিহিন জমি গোপনে আবুল কালাম আজাদ এবং শাহানাজ পারভীনের নিকট বিক্রি করে দেয়।

বিধবা হনুফা বেগম এই ব্যাপারে শালিসের জন্য আমার কাছে এলে আমি এবং রবিউল ইসলাম উপস্থিত থেকে জমি দখলের যে বাউন্ডারী দেওয়া হয়েছিলো সেখানে গিয়ে জমিতে বাউন্ডারী দিতে নিষেধ করি এবং জমির প্রকৃত কাগজ দেখানোর জন্য বলি। তারা সেদিনের মতো চলে যায়। পরে বিধবা আদালতের দারস্ত হয় এবং জমির উপর ১৪৪ ধারা জারী হয়, পরবর্তিতে সেই জমিতে আবার বাউন্ডারী দিতে আসলে বিধবা হনুফা বেগম ও তার সন্তানেরা সেখানে বাধা সেখানে বাধা দিলে সুজন সহ জমির ক্রেতা আবুল কালাম আজাদ শাহানাজ পারভীন এবং ছেলে রিফাত বিধবা ও এতিম সন্তানদের মারপিট করে।
এই প্রকৃত সত্যটি গোপন করিয়া সুজন ও তার পরিবার নিজেদর অপরাধ ঢাকার জন্য মনগড়া সংবাদ সম্মেলন করে এবং উদ্দেশ্য প্রনোদিত ভাকব আমার নামে মিথ্যা এবং বানোয়াট বক্তব্য প্রচার করে যা সর্ম্পুণ মিথ্যা ও ভিওিহীন।

উক্ত সংবাদ সম্মেলন করার জন্য এলাকার মানুষ উক্ত কথিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দা ঞাপন করছি। এবং এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবী করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন

আরিফুজ্জামান আরিফ, মোঃ মিলন হোসেন,মোঃ আলমগীর হোসেন, মোঃ রুবেল হোসেন, মোসাঃ হনুফা বেগম, মোঃ রকি হোসেন, প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ