, , ,

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা ও দোয়া মাহফিল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মশিউল আজম প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির সম্পাদক আহসান কবির, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সোনালী দিনের সম্পাদক এইচ এম সিরাজ, দৈনিক নতুন সকালের বার্তার সম্পাদক এম আইউব,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

বক্তারা মরহুম অ্যাডভোকেট তৌহিদুর রহমানের কর্মময় জীবন, সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান এবং প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ