বিশেষ প্রতিনিধি
যশোর সীমান্তবর্তী বেনাপোলে চোরাচালান বিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতে ৪ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৫পিস ভারতীয় শাড়ি, ১পিস থ্রি-পিস, ২টি-শার্ট, ১১পিস কম্বল, ১ প্যাকেট ফুসকা, ১শ’ ৫১পিস চকলেট, ৭ প্যাকেট খৈনি ও ১শ’ ২৩পিস কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি’র কর্মকর্তারা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
