বিশেষ প্রতিনিধি
যশোর ঐতিহ্যবাহী জিলা স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩২ জন এবং ২০২৫ সালের জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৪০ জনসহ মোট ২৭২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। শনিবার ১৭ অক্টোবর সকাল ৯টায় যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন।
যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মো. মনিরুজ্জামান, লক্ষণ কুমার বিশ্বাস ও জেসমিন আক্তার।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩২ জন, ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৪ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।#
