নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিনের সরকারি ছুটি শেষে শনিবার সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বানিজ্য শুরু হয়েছে। বন্দর ও কাষ্টমসের কার্য্যক্রম সচল রয়েছে। বন্দরে চলছে পন্য লোড আনলোড।
বন্দর সংশ্লিষ্টরা জানান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছিল সরকারি ছুটি আর ১৩ ই ফেব্রয়ারি শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ৩ দিন বন্ধের পর শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি- রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সকাল সাড় নয়ট পর্যন্ত অর্ধশতাধিক পন্যবোঝায় ট্রাক ভারত ও বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছে।পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান.তিনদিন বন্ধের পর চালু হয়েছে আমদানি-রফতানি। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন বন্দরের কার্য্যক্রম সচল থাকবে বলে জানান তিনি।
