কেশবপুর প্রতিনিধি:কেশবপুর শহরের নতুন ব্রিজ এলাকায় অবস্থিত ‘শিশু জেনারেল হাসপাতাল’-এ ভিডিও কলে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠার পর হাসপাতালটির সকল কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন হাসপাতালটি পরিদর্শন করে এই নির্দেশ প্রদান করেন।
গতকাল (বুধবার) ওই হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থেকে কেবল ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা দিয়ে চিকিৎসা প্রদান করায় নবজাতকটি মারা যায়। এই ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও রেকসোনা খাতুন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে প্রশাসনের প্রতিনিধি দল হাসপাতালটিতে নিম্নোক্ত অনিয়মগুলো দেখতে পান চিকিৎসকের অনুপস্থিতি হাসপাতাল চলাকালীন কোনো নিবন্ধিত চিকিৎসক উপস্থিত ছিলেন না।
হাসপাতালের বৈধ লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনে কর্তৃপক্ষ ব্যর্থ হয়। অব্যবস্থাপনা: চিকিৎসার ন্যূনতম পরিবেশ ও জনবল সেখানে পাওয়া যায়নি।
প্রশাসনিক ব্যবস্থা:যাবতীয় অনিয়ম প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার অবিলম্বে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। একইসাথে হাসপাতালের সামনে থাকা সাইনবোর্ড ও বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।
চিকিৎসা সেবায় কোনো ধরণের অবহেলা বা জালিয়াতি বরদাস্ত করা হবে না। বৈধ কাগজপত্র ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় জনস্বার্থে হাসপাতালটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, নবজাতকের মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
