, , ,

মব সংস্কৃতি প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হবে – নড়াইলে ডিআইজি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশের আয়োজনে বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হাতে মাদক নিয়ন্ত্রণসহ অপরাধমূলক কার্যক্রম দমন করা হবে। পুলিশের ডোব টেষ্ট করা হবে। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই ও মব সংস্কৃতি প্রতিরোধে টহল পুলিশিং ও বিট পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হবে। যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সমন্বিত তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে পুলিশকে ব্যবস্থা গ্রহনেরও নির্দেশ দেন । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিন হালদার, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মোহসিনসহ বিভিন্ন থানার ওসি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

আরো পড়ুন

সর্বশেষ