, , ,

মহেশপুরে কলা ক্ষেত কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা

আরো খবর

মহেশপুর প্রতিনিধি
গাছ আছে কলার কাধি, গাছে কাধি আছে তবে কাধির উপর থেকে কাটা,সেই কাটা কলার কাধিই ঝুলছে গছে। রাতের আধারে মাঠের কলা ক্ষেতটি এভাবেই কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার উপজেলার বাবলামাতাভাঙ্গা গ্রামের কেটের মাঠে।
মহেশপুরের হিরন মিয়া নামের এক কলা ব্যবসায়ীর ক্রয়কৃত কলাগাছ গুলো সোমবার গভীর রাতে কেটে সাবার করেছে দুর্বৃত্তরা।
কলা ব্যাবসায়ী ও এলাকাবাসী জানান, মহেশপুরের বাথানগাছী গ্রামের কলা ব্যাবসায়ী হিরন মিয়া ২ মাস আগে একই গ্রামের কলা চাষি আক্তার বিশ^াসের নিকট থেকে ৫ লাখ ৪০ হাজার টাকায় ১০ বিঘা কলা ক্ষেত ক্রয় করেন। কলা বিক্রয়ের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে ব্যাপারীসহ ক্ষেতে গেলে ব্যাবসায়ী হিরন মিয়া দেখতে পান বাগানে গাছের কাধির উপর থেকে কাটা কলা গাছে ঝুলে আছে।
তাদের ধারনা সোমবার দিবাগত রাতে কে বা কাহারা প্রায় ৫/৬শ’ কলাগাছের কাধি কেটে দিয়েছে। এতে ঐ ব্যাসায়ীর আনুমানিক প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কলা ব্যাসায়ী হিরন মিয়া বলেন,আমার সাথে কারো শত্রুতা নেই,তবে আমি নুতুন ব্যাবসা শুরু করেছি,তাই আমাকে দমন ও আর্থিক ক্ষতি করার জন্য এঘটনা ঘটাতে পারে বলে আমার ধারনা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ