, , ,

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী, বিশেষ ক্ষমতা ও নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— চৌগাছা উপজেলার হীজলী গ্রামের জেহের আলীর ছেলে মশিয়ার রহমান। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চৌগাছা থানা পুলিশ আটক করে।

শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামের উসমান আলীর ছেলে হযরত আলীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক করেছে শার্শা থানা পুলিশ।
বেনাপোল থানার বুঝতলা গ্রামের এলাহি বক্স সরদারের ছেলে ইসমাইল সরদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক করেছে বেনাপোল থানা পুলিশ।
কেশবপুর উপজেলার কোমরপুর গ্রামের জাবেদ আলী খাঁর ছেলে আব্দুল আহাদকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক করেছে কেশবপুর থানা পুলিশ।
এ ছাড়া যশোর সদর উপজেলার রূপদিয়া খানপাড়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে নাশকতা মামলায় আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ