, , ,

যশোরে জেলা আওয়ামী লীগের নেতা খায়রাত হোসেন গ্রেপ্তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. এ কে এম খায়রাত হোসেনকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর কোতোয়ালি থানার এজাহারভুক্ত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে খায়রাত হোসেনকে গত ২২ আগস্ট রাত ১১টা ১৫ মিনিটের দিকে যশোর পৌরসভার বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খায়রাত হোসেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তার পিতার নাম মৃত আনোয়ার হোসেন। তিনি যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়ক, বিমান অফিস মোড়, চক্ষু হাসপাতালের পাশের এলাকার বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, আসামির বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলাটি যশোর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ