, , ,

যশোর শার্শায় ছাত্রলীগের সভাপতিসহ আটক ২

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতিসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন—শার্শা উপজেলার গোগা মোল্লাপাড়া গ্রামের রহমত মোল্লার ছেলে রাইহান কবির রানা (৩৫) এবং যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে রাব্বি হাসান জিকু (২০)।

পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রাইহান কবির রানাকে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কায়বা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করেছে, তিনি গোগা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি।
একই মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাব্বি হাসান জিকুকে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে যাদবপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ