, , ,

শার্শা সীমান্তে প্রায় ৮কোটি টাকা মুল্যের স্বর্ণের বারসহ পাচারকারি আটক

আরো খবর

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় সাড়ে তিনকেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারিকে আটক করেছে বিজিবি। রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী রিপনকে আটক করা হয়। পরে তল্লাশী করে তার কাছে থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৪০০ দশমিক ৩৮ গ্রাম।এই স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ৬৭লাখ ৫৫হাজার ৬৯০ টাকা।। বুধবার সকালে আসামিকে যশোর কোট হাজতে প্রেরন করা হয়েছে বলে জানায পুলিশ।।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার রাতে উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। বিপুল পরিমাণ স্বর্ণসহ পাচারকারী রিপন হোসেন (৪১)কে আটক করা হয়।
আটক পাচারকারী রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্বর্নছাড়াও তার কাছ থেকে ০২টি মোটরসাইকেল, ০২ টি মোবাইল ফোন ও ০১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মোট সিজার মুল্য ৭ কোটি ৭২লাখ ০৭হাজার ৬৯০টাকা।আটককৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামীকে শার্শা থানায় হস্থান্তর করার করা হয়েছে। বলে জানান বিজিবি কর্মকর্তা।

বিজিবি কর্মকর্তা আরো জানান,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আটক করা হয়েছে স্বর্নের চালানটি।

আরো পড়ুন

সর্বশেষ