, , ,

সাতক্ষীরায় জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ডিসির প্রেস ব্রিফিং

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে সাতক্ষীরায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।

বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, জেলা তথ্য অফিসার জহুরুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড, খাল খন কর্মসূচি, ব্যাপক বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি বিতরণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় কাজ করা হচ্ছে।

তিনি বলেন, খাল খন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে কৃষি জমি চাষাবাদের উপযোগী করা হচ্ছে। বৃক্ষরোপণ অভিযান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের স্বাবলম্বী করতে ‘নারীর জন্য গাড়ি’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক কার্ড ও ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কমিয়ে কৃষিখাতে গতি আনা হচ্ছে।

জেলা তথ্য অফিসার জহর ইসলাম টুটুল বলেন, সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা গণমাধ্যম যাচাই করবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ