, , ,

সাতক্ষীরায় সাংবাদিক নেতা আব্দুল মোতালেবের মৃত্যুবার্ষিকী পালিত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, দৈনিক কাফেলার প্রতিষ্ঠাকালীন সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করা হয়। ২০০২ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মরহুম আব্দুল মোতালেব শুধু সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেন্ট্রাল ম্যানেজিং বোর্ডের সদস্য ও জেলার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি তিনি জেলা স্কাউট, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক পরিষদ, ক্রীড়া সংস্থা ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার হাত ধরেই জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ