, , ,

সাতক্ষীরায় ৩৭ প্রার্থী পুলিশ কনস্টেবল পদে মনোনীত

আরো খবর

সাদনান রহমান সিয়াম; সাতক্ষীরা:
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৩৭ জন প্রার্থী।

রবিবার সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, “নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন তারা সম্পূর্ণ নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছেন।” তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পেয়ে অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোর খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান।

এছাড়া সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, আমিনুর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ।

আরো পড়ুন

সর্বশেষ