, , ,

সাতক্ষীরায় চারশ বছরের ঐতিহ্য ’গুড়পুকুর মেলা’ দুই বছর পর আবার বসছে

আরো খবর

সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
অপেক্ষার অবসান। দুই বছরের বিরতির পর ফের জমে উঠতে যাচ্ছে সাতক্ষীরার সবচেয়ে প্রাচীন লোকজ উৎসব গুড়পুকুরের মেলা।

জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১ অক্টোবর শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই মেলার পর্দা উঠবে। ২০ দিনব্যাপী এই মিলনমেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

মেলাকে ঘিরে ইতোমধ্যে পার্ক এলাকায় শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঁশ-কাঠ দিয়ে স্টল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চারিদিকে চলছে ধোয়া-মোছা আর আলোকসজ্জার কাজ।

দীর্ঘদিন পর প্রাণের এই মেলা ফেরায় শহরবাসীর মাঝে ফিরেছে বাড়তি আনন্দ। শুধু কেনাকাটা নয়, এটি সাতক্ষীরার মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগের জায়গা। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ