, , ,

কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলায় আধুনিক কৃষির প্রসার ও কৃষকদের উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। উদ্বোধনী আলোচনা শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক কৃষি উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,মাওলানা রেজাউল ইসলাম নায়েবে আমীর, উপজেলা জামায়াত,জাকির হোসেন আমীর পৌর জামায়াত,সুদীপ বিশ্বাস উপজেলা মৎস্য অফিসার।

আরো পড়ুন

সর্বশেষ