বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

আরো খবর

কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

জয়পুরহাটে আয়েশা আক্তার (২২ ) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে পাঁচবিবি উপজেলার মাঝিনা এলাকা থেকে  ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়েশা আক্তার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, আয়েশা তার ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে ভাই-ভাবী বাড়িতে না থাকায় পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে নিয়ে রুমে টিভি দেখছিলেন তিনি। টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে পাশের রুমে ঘুমাতে যান আয়েশা। শনিবার সকালে স্থানীয়রা আয়েশার রুমের মধ্যে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে আয়েশার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ওই ছাত্রীর  গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে  ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে  এই হত্যা ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ