শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহ কালীগঞ্জে যাত্রীবাহী পরিবহন থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ শারমিন আক্তার রুমা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে শহরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শারমিন আক্তার রুমা জেলার কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় প্যাকেটের মধ্যে থাকা একটা কৌটা থেকে ও ওই নারীর দেহ তল্লাশি করে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ