বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে তারেক রহমানের আগমনে থাকাছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সমাবেশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সমবেশস্থলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পাঁচশতাধিক পুলিশ সদস্য সমাবেশ স্তলে পাহারায় নিযোজিত থাকবে।

এদের মধ্যে একশ পুলিশের শরীরে স্থাপন করা থাকবে ক্যামেরা। তিনি (তারেক রহমান) হেলিকপ্টারে যেখানে নামবেন সেখানে এবং হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে জনসভাস্থল উপশহর কলেজমাঠে এক প্রেসব্রিফিং এ তিনি তথ্য জানান।

 

পুলিশ সুপার বলেছেন, মঞ্চের চারপাশে দুই স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাক পরিহিত পুলিশ সদস্য ছাড়াও ডিবি এবং ডিএসবি সদস্যরা সেখানে অবস্থান করবে। সভা স্থলের চারিপাশে বড় বড় গাছ আছে। সভা চলাকালীন সময় ওই গাছে যাতে কেউ অবস্থান করতে না পারে সেদিকে নজর থাকবে পুলিশের।

 

এই বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা হয়েছে তারা সব সময় পুলিশের কাজের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। যানবাহন রাখার জন্য শহরের পাঁচটি স্থান নির্ধারণ করা হয়েছে। সবাই স্থলে ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোন যানবাহন প্রবেশ করবে না। এর জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেছেন,আগামী সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রথম পুলিশের শরীরে ক্যামেরা স্থাপন করা থাকবে। যাতে দুর্বৃত্তরা অপরাধ করে পালিয়ে গেলেও তাদের অপরাধ ওই ক্যামেরায় রেকর্ড রাখা যায়। সভা স্থলে থাকা পুলিশ সদস্যদের বডিতেও ক্যামেরা থাকবে।শতাধিক পুলিশ “বডি অন ক্যামেরা” ব্যবহার করবে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সফল করতে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নানা রকম পদক্ষেপও গ্রহণ করেছে। দুই তারিখের জনসভায় স্থলের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের একটি রিহার্সেলও হয়ে যাবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

প্রেস ব্রিফিং শেষে পুলিশ সুপার সভাস্থল ঘুরে দেখেন। এবং সেখানে থাকা পুলিশ সদস্য ও বিএনপি’র নেতাকর্মীদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, ডিবি পুলিশের শেখ মোহাম্মদ আলী যশোর ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই ইউসুফ আলী চৌধুরী প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ