, , ,

যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর জেলা পুলিশের সাতজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানায় বদলি ও পদায়ন করা হয়েছে। যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী,বাঘারপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। দায়িত্বে থাকা বাঘারপাড়া থানার বর্তমান ওসি নাজমুল হাসানকে পুলিশ কন্ট্রোল রুম, যশোরে পদায়ন করা হয়েছে।

চৌগাছা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে। চৌগাছা থানার বর্তমান ওসি মো. মামুনুর রশিদ ক্রাইম অ্যান্ড অপস যশোর পুলিশ অফিসে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ক্রাইম অ্যান্ড অপস যশোর পুলিশ অফিস থেকে সদর কোর্টে দায়িত্ব দেওয়া হয়েছে কোর্ট ইন্সপেক্টর হিসেবে মোছা. রোকসানা খাতুনকে। কোর্টের কোর্ট ইন্সপেক্টর মুহম্মদ শহীদ তিতুমীরকে

বেনাপোল পোর্ট থানায় যোগদান করতে আদেশ দেওয়া হয়েছে। ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ