যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন(৩৮) হত্যা মামলার প্রধান আসামী চাকরিচ্যুত পুলিশ সদস্য গাজী মশিউর রহমান সহ এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন।
এর আগে বুধবার রাতে র্যাপিট এ্যাকশান ব্যাটেলিয়ন (র্যার) এর সহয়তায় রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,গত ১৯ ফেব্রুয়ারী উপজেলার গাতীপাড়া কুলপালা গ্রামের পল্লী চিকিৎসক আল-আমীন রাত ৯ টার দিকে তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন মরদেহ মাকে পাঠানো হয়েছে।পরে নিহত আল-আমীনের ছোট ভাই থানায় এসে নিহত আল-আমীনের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী চাকরিচ্যুত পুলিশ সদস্য মশিউর রহমান এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে এজাহার দায়ের করেন।সোমবার রাতে গোপন সংবাদে র্যারের সহয়তায় ঢাকা থেকে প্রধান আসামীকে এক সহযোগীসহ আটক করা হয়।
আটক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মারুফ হোসেন।

