বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ট্রেনে কেটে  যুবতীর মৃত্যু

আরো খবর

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক যুবতীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। মনে হয়েছে সে ট্রেন আসার অপেক্ষা করছে। এরপর এ দূর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০ টার পর বার বাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতিমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারনা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।

আরো পড়ুন

সর্বশেষ