, , ,

মনিরামপুরে সর্বস্তরের জনগণকে সাবেক ছাত্রনেতা মুতাছিম বিল্লাহর ঈদুল আজহার শুভেচ্ছা

আরো খবর

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনিরামপুর উপজেলা এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের গনতন্ত্র সুসংহত করণ, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকা সহ ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।

​মনিরামপুর উপজেলার কৃতী সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সবুজ অঙ্গন থেকে গড়ে ওঠা জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সোনালী নেতৃত্ব মোঃ মুতাছিম বিল্লাহ এক শুভেচ্ছা বার্তায় এই ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

​শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল শিক্ষাই হলো আত্মত্যাগ, পারস্পরিক সহানুভূতি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। ঈদের আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়।

​তিনি আরও বলেন, মনিরামপুর আমার নাড়ির বন্ধন। মনিরামপুরের মাটি ও মানুষের প্রতি আমার চিরন্তন ভালোবাসা। পবিত্র এই দিনে আমি মনিরামপুরের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমরা যেন একটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।

​ছাত্রদলের সাবেক এই শীর্ষ নেতা মনিরামপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে তিনি সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেছেন।,

আরো পড়ুন

সর্বশেষ