, , ,

কেশবপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে, উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার কাজি মেসকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনর্চাজ রেকসোনা খাতুন,গ্রাম আদালতের ম্যানেজার শংকর কুমার, ইনকিলাবের সংবাদদাতা রূহুলকুদ্দুস, নয়াদিগান্তের আব্দুল হাইসিদ্দিক,লোকসমাজের জয়দেব চক্রবর্তী,গ্রামের কাগজের কামরুজ্জামান রাজুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

দিনব্যাপী কর্মশালায় গ্রাম আদালতের ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ