, , ,

চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস সোনা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ সময় সোনা পাচারের অভিযোগে রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ছয়ঘড়িয়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে।

 

শনিবার বিকেলে পারকেষ্টপুর সীমান্তের ৭৮ নম্বর পিলার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে সোনা গুলো উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ