, , ,

মহম্মদপুরে কালী মন্দিরে চুরি, পরিদর্শনে ইউএনও

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্ব নারায়ণপুর গ্রামে সিনিয়র শিক্ষক ( অবঃ) ও বিশিষ্ট ধর্মীয় আলোচক স্বপন চক্রবর্তীর বাড়ির অবস্থিত
পুরোনো কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মন্দিরের দরজার তালা ভেঙে চারটি মূল্যবান ধাতব গোপাল মূর্তি, দুটি রাধাকৃষ্ণের মূর্তি, পাথরের মূর্তি, সোনার মুকুট, বাঁশি, টিপ, রুপার অলংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ( ১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ, কাজী সালিমাহক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

প্রাথমিকভাবে চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পুরোনো মন্দির থেকে ধর্মীয় বিগ্রহ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মন্দিরের পুরোহিত সুবিধাজনক সময়ে থানায় এসে মামলা করবেন। তবে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ