, , ,

মহেশপুর থেকে ২১১ বোতল মাদক উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৭৫ বোতল উইনকেরিক্স ও ৩৬ বোতল ফেয়ারডিলসহ মোট ২১১ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। এ সময় বাড়ির মালিক মোঃ হারুন অর রশিদ (৫৭) ও তাঁর ছেলে মোঃ রুবেল হোসেন (৩৭) পালিয়ে যান।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশপুর থানার সৈয়দপুর গ্রামে হারুন অর রশিদের বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

পলাতক হারুন অর রশিদ সৈয়দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে এবং তাঁর ছেলে রুবেল হোসেন। তাঁদের দুজনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সৈয়দপুর গ্রামে।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ