নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহরের খড়কি একটি খড়ের গাদার ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে যশোর কোতোয়ালি পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেন ককটেলটি উদ্ধার করেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে জানান, শহরের খড়কি হাজামগাড়া এলাকায় একটি খড়ের গাদার পাশে সন্দেহজনক বস্তুটি প্রথমে দেখতে পান স্থানীয় এক নারী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও ওই এলাকায় একাধিকবার পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে।
