, , ,

যশোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ডিবি পুলিশের অভিযানে ১৩ জন, কোতোয়ালী থানা পুলিশ তিনজন, চৌগাছা থানা একজন, মনিরামপুর থানা একজন, শার্শা থানা দুজন, অভয়নগর থানা দুজন, কেশবপুর থানা তিনজন, বাঘারপাড়া থানা একজন এবং ঝিকরগাছা থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বেনাপোল থানা এলাকায় এ অভিযানে কেউ গ্রেফতার হয়নি।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ভাতুড়ীয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শান্ত,শ্রীপতি মম জিৎপাড়া এলাকার তফজেল মোড়লের ছেলে নজর আলী, রুদ্রপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মশিউর রহমান, সুজলপুর গ্রামের মোজাফফর গাজীর ছেলে
শামীম হোসেন গাজী,নতুন খয়েরতলা এলাকার
ফজলুর রহমান, শংকরপুর এলাকার সালাম গাজীর ছেলে মাজহারুল ইসলাম মিঠুন, বেজপাড়া এলাকার সদরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুমন
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম ২৭জনকেগ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ