, , ,

সাতক্ষীরায় হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মী গ্রেফতার

আরো খবর

সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের রুমের দরজা বন্ধ করে এক রোগীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এালকার নজরুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিংসক দেখাতে যান ওই গৃহবধূ। টিকিট কেটে চিকিৎসক দেখানোর পর চিকিৎসক কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। এরপর বেলা ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে এখন হবে না বলে জানানো হয়।

পরবর্তীতে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করবেন বলে নারীকে আশ্বস্ত করেন।

এক পর্যায়ে মাহমুদুল হাসান ওই নারীকে প্রসাব (ইউরিন) নিয়ে আসার কথা বলেন। প্রসাব আনতে গেলে প্যাথলজির রুমের দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরে ওই নারী তার স্বামীকে সঙ্গে এনে থানায় মামলা করেছেন।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে গৃহবধূ মামলা করেছেন। এই ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ