, , ,

শহরে চলাচলের রাস্তা অবৈধ ভাবে দখল চেষ্টার অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি : জমির মালিক কর্তৃক দলিলে উল্লেখ করা চলাচলের রাস্তা অবৈধ ভাবে দখলের জন্য দেড়ফুট পিলারসহ গেট নির্মান করে চলাচলের পথ বন্ধ করার পায়তারা ও অন্যায়ভাবে আরো একটি গেট ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে পৌর সভার কাটিয়া সরকার পাড়া এলাকার মৃত অমূল্য রতন বিশ^াসের ছেলে বিশ^জিৎ বিশ^াসের বিরুদ্ধে।
এব্যাপারে ভূক্তভোগী সাতক্ষীরা পৌর সভার কাটিয়া সরকার পাড়া এলাকার মৃত আশুতোষ মন্ডল এর ছেলে ভূমি কর্মকর্তা গগণ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী কুহেলী রানী বাদী হয়ে মঙ্গলবার (২৮ জুন) ২২, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র জানায়, ২৯/০৬/২০০৮ তারিখে ৪৭০০ নং কোবলায় রিন্টু কুমার মিত্রের কাছ থেকে ১০১ নং কাটিয়া মৌজার এস.এ খারিজ মতে ৯৭৩/১/৮ নং খতিয়ান হতে ২৩০৬ দাগে ০.০৫০০ একর জমি ক্রয় করেন গগণ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী কুহেলী রানী। ঐ দলিলে জমি বিক্রেতা ৬ফুট প্রস্থ রাস্তাটি তাদের একক ব্যবহারের জন্য দলিলে লিখিত আকারে রেজিষ্ট্রি করে দেন। সে মোতাবেক ২০০৮ সাল থেকে রাস্তাটি সংস্কার করে তারা চলাচল করে আসছে।
গত ২৬ জুন হটাৎ সম্পূর্ণ গায়ের জোরে অবৈধ ভাবে গগণ চন্দ্র মন্ডল এর দলিলে উল্লেখিত রাস্তা দেড় ফুট দখল করে গেট নির্মান করেন। এঘটনায় একই দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিশ^জিৎ বিশ^াসের কাছে গেট নির্মানের স্বপক্ষে কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে পারে নি। পরে স্থানীয় ব্যক্তিবর্গ বিশ^জিৎ বিশ^াসকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবৈধভাবে নির্মান করা গেটটি অপসারন করতে বললে তিনি রাজি হলেও পরবর্তিতে গেটটি ভেঙ্গে নেন নি। তিনি স্থানীয় বিচার মানেন না বলে জানিয়েছেন এলাকাবাসিকে।
এদিকে বিশ^জিৎ বিশ^াসের নানা ধরনের হুমকি ধামকিতে দিশেহারা হয়ে পড়েছেন গগণ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী কুহেলী রানী’র পরিবার। তারা বর্তমানে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
কয়েকজন এলাকাবাসি জানান, বিশ^জিৎ বিশ^াস একজন কলেজ শিক্ষক হয়েও বর্তমানে অঢেল অর্থের মালিক হওয়ার কারনে তিনি এলাকার কাওকে তোয়াক্কা করেন না। অবশ্য বিশ^জিৎ বিশ^াস জানিয়েছেন রাস্তার কথা আমার দলিলে চৌহদ্দিতে আছে।
এব্যাপারে ভূক্তভোগী পরিবার প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ